About Us
SM IT Institute একটি নির্ভরযোগ্য এবং আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল সল্যুশন শিক্ষার মাধ্যমে মানুষকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো দেশ-বিদেশে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে আগ্রহী ব্যক্তিদের প্রয়োজনীয় দক্ষতা এবং আত্মবিশ্বাস প্রদান করা। সেইসাথে তাদের ফ্রিল্যান্সিং যাত্রায় সর্বাধিক সহযোগীতা করা।
আমাদের লক্ষ্য
আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে Freelancing এর জন্য খুবই চাহিদাসম্পন্ন কাজ (ওয়েবসাইট তৈরি) করা শিখানো, যা বাস্তব জীবনে প্রয়োগযোগ্য এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করবে। সেইসাথে উপযুক্ত গাইডলাইন ও সহযোগীতা প্রদানের মাধ্যমে তাদের ঘরে বসে উপার্জনের সুযোগ তৈরি সর্বোপরী ফ্রিল্যান্সিং করতে সহযোগীতা করা।
আমাদের বিশেষত্ব
আমরা শুধু শিক্ষা দিই না, বরং শিক্ষার্থীদের সফলতা অর্জনের জন্য পরিপূর্ণ সহায়তা প্রদান করি:
- বিশেষজ্ঞ পরিচালিত কোর্স: ওয়েবসাইট তৈরী/ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট SEO, এবং ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য রয়েছে স্টেপ-বাই-স্টেপ প্রশিক্ষণ।
- লাইভ সাপোর্ট: সরাসরি লাইভ ক্লাস ও রিয়েল-টাইম সহযোগিতা।
- পোর্টফোলিও ওয়েবসাইট: শিক্ষার্থীদের জন্য একটি প্রিমিয়াম পোর্টফোলিও ওয়েবসাইট বিনামূল্যে প্রদান।
- ক্লায়েন্ট সহযোগিতা: ক্লায়েন্ট খোঁজা, প্রফেশনাল ম্যাসেজ তৈরি এবং লাইভ মিটিং সাপোর্ট দিয়ে কাজ পাওয়ার সুযোগ সৃষ্টি।
কেন আমাদের নির্বাচন করবেন?
- বাস্তবমুখী প্রশিক্ষণ: LIVE প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়।
- ক্যারিয়ার গাইডেন্স: বায়ার খোঁজার কৌশল থেকে শুরু করে প্রফেশনাল কমিউনিকেশন শেখানো হয়।
- সাপোর্টিভ কমিউনিটি: আমাদের সাপোর্ট-মেন্টর প্রতিনিয়ত সহযোগিতা এবং অনুপ্রেরণা প্রদান করে।
- ফ্রিল্যান্সিং সাফল্য: কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি শেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার পূর্ণ সুযোগ।
আমাদের প্রতিষ্ঠাতা
মো. মাহবুর রহমান(মাহাবুব), SM IT Institute-এর প্রতিষ্ঠাতা, একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার এবং প্রশিক্ষক।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট SEO এসব কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন মাহবুব স্যার ইতোমধ্যে অনেক শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগীতা করেছেন। কাজ শেখানোর পাশাপাশি তাদের বায়ার/ক্লায়েন্ট মিটিং করে কাজ নিয়ে দিয়েছেন। বিস্তারিত জানতে মেনু থেকে Client Meeting অপশনে ক্লিক করে বিস্তারিত দেখতে পারেন।
আপনার স্বপ্ন পূরণে SM IT Institute পাশে আছে। আসুন, সফলতার পথে একসাথে হাঁটি।